Logo
Logo
×

খেলা

‘হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলব’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম

‘হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলব’

নব্বইয়ের দশক থেকে ক্রিকেট খেলছেন শোয়েব মালিক। ১৯৯৯ সালের ১৪ অক্টোবর ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে তার অভিষেক হয়। তারপর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন।

গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অভসরে যান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি দেশের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ৪৪৬ ম্যাচে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ৫৩টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ১১ হাজার ৮৬৭ রান। আর বল হাতে শিকার করেন ২২৮ উইকেট। 

৪৩ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও খেলে যাচ্ছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বর্তমানে এই অলরাউন্ডার ব্যস্ত আছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)। 

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপপর্বে সবার উপরে থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। যদিও ভারত তাদের বিপক্ষে সেমি ফাইনাল বয়কট করায় সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর শোয়েব মালিক বলেছেন, ‘আমি পরিষ্কার খাবার খাই, ভালোভাবে ঘুমাই এবং স্বাস্থ্যকর খাবার খাই। আমি এখনো মাঠে নামা উপভোগ করি এবং আমি আমার ক্রিকেটকে ভালোবাসি। ফিট থাকার এটাই আমার গোপন রহস্য।’

আর কতদিন খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্নের উত্তরে শোয়েব মালিক বলেছেন, ‘আমি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম