|
ফলো করুন |
|
|---|---|
মোহামেদ সালাহ রয়ে গেছেন। তবে গত মৌসুমে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের অন্য নায়করা একে একে অ্যানফিল্ড ছাড়ছেন। আর তাতেই অল রেডদের চাঁদের হাট ভেঙে রীতিমতো খানখান হয়ে গেছে।
সবার আগে দল ছেড়েছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তিনি ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।
এরপরের ঘটনাটা মর্মান্তিক, যা পুরো ফুটবল দুনিয়াকেই নাড়িয়ে দিয়েছিল রীতিমতো। সড়ক দুর্ঘটনায় গেল মাসে অন্যলোকে পাড়ি জমিয়েছিলেন দিয়োগো জোটা।
তাদের পর লিভারপুল এবার আরও এক বিচ্ছেদের মধ্য দিয়ে গেল। মার্সিসাইডের দলটা ছেড়ে ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখালেন আরেক তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ।
বিষয়টা নিশ্চিত হয়েছে বুধবার। সাড়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছেন ২৮ বছর বয়সি কলম্বিয়ান এই ফরোয়ার্ড।
দিয়াজকে কিনতে জার্মান চ্যাম্পিয়নদের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। বায়ার্নে ১৪ নম্বর জার্সি পরে খেলবেন দিয়াজ।
