Logo
Logo
×

সুরঞ্জনা

ডাকসুর ইতিহাসে নারী ভিপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডাকসুর ইতিহাসে নারী ভিপি

বেগম জাহানারা আখতার

বেগম জাহানারা আখতার তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন। ১৯৬০-৬১ শিক্ষার্বষে তিনি ডাকসুর প্রথম নারী ভিপি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথমবারের মতো নারী শিক্ষার্থী হিসাবে ডাকসুর ভিপি বা সহসভাপতি পদে নির্বাচিত হন। বেগম জাহানারা আখতার ছিলেন তৎকালীন উইমেন্স হলের শিক্ষার্থী। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান রোকেয়া হলের পূর্বনাম ছিল উইমেন্স হল। সে হল থেকেই ভিপি পদে নির্বাচন করে জয়ী হন বেগম জাহানারা বেগম। ষাটের দশকের শুরুর দিকে যখন শিক্ষা আন্দোলন দানা বেঁধে ওঠে, তখন জাহানারা আখতার ছিলেন খুবই সক্রিয়।

মাহফুজা খানম

মাহফুজা খানম ছিলেন একাধারে অধ্যাপক, নারীনেত্রী, সমাজসেবী, মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় নারী ভিপি। ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পদক লাভ করেন তিনি। মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা বাজার গার্লস স্কুলে পড়েছেন। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৬৭ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাকে পাসপোর্ট প্রদান করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানম ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন গত ২৭ আগস্ট। উল্লেখ্য মাহফুজা খানম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী। তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসনও ছিলেন। ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা।

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম