Logo
Logo
×

সুরঞ্জনা

পরামর্শ

দক্ষতা বাড়িয়ে উদ্যোক্তা হবেন যেভাবে

Icon

সুরঞ্জনা ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষতা বাড়িয়ে উদ্যোক্তা হবেন যেভাবে

* নিজের আগ্রহকে গুরুত্ব দিন

আপনার ক্যারিয়ার অনেকটাই আপনার হাতে। তাই আগ্রহের বিষয়ে দৃষ্টি দিন। যেমন ঘরে বসে কিছু করতে চাইলে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করুন।

* করতে পারেন অনলাইন কোর্স

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির সুবিধা কাজে লাগাতে পছন্দের যে কোনো বিষয়ে করতে পারেন অনলাইন কোর্স। যা পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনাকে এগিয়ে দেবে কয়েকগুণ।

* নিয়মিত পড়াশোনা করুন

পত্রিকা, ব্লগ, বই ও আর্টিকেল পড়ে জ্ঞান বাড়ান। এ জ্ঞান আপনার দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং একইসঙ্গে আপনাকে করে তুলবে সচেতন।

* ভালো নেটওয়ার্ক গড়ুন

অন্যান্য নারী উদ্যোক্তা বা পেশাদারদের সঙ্গে যোগাযোগ করুন। তাদের কাছ থেকে তাদের সাফল্যের কথা শুনুন। একইসঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন। যাতে আপনার প্রয়োজনে আপনার পাশে থাকেন তারা।

* সেলফ কনফিডেন্স বাড়ান

নিজের ওপর বিশ্বাস রাখুন ও ভুলভ্রান্তি থেকে শিখুন। বিশেষ করে নারীদের নিজের ওপর বিশ্বাস রাখাটা অনেক বেশি জরুরি। মনে রাখবেন আত্মবিশ্বাস আপনাকে সবসময় এক কদম এগিয়ে রাখবে।

* সময়ের সঠিক ব্যবহার করুন

প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শেখার জন্য বরাদ্দ রাখুন। ঘর-সংসার সামলে সময়টা বের করুন। এ সময় অন্য কোনো কাজ না করে নিজেকে সময়টুকু দিন। আশা করি ভালো কিছুই হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম