Logo
Logo
×
   

সুরঞ্জনা

যাই তবু এগিয়ে

আমরা প্রাকৃতিক সম্পদের উত্তোলনবাদী মডেলটি প্রত্যাখ্যান করছি: কেরা শেরউড-ও’রেগান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমরা প্রাকৃতিক সম্পদের উত্তোলনবাদী মডেলটি প্রত্যাখ্যান করছি: কেরা শেরউড-ও’রেগান

কেরা শেরউড-ও’রেগান নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের তে ওয়াইপোউনামু থেকে আগত একজন কাই তাহু আদিবাসী এবং প্রতিবন্ধী জলবায়ু বিশেষজ্ঞ। তিনি একদিকে নিজের শেকড়ের জন্য যেমন লড়াই করছেন, তেমনি লড়াই করছেন পৃথিবীকে নিরাপদ রাখতে, মানুষের বসবাসের উপযোগী রাখতে।

কেরা শেরউড জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক পরিবর্তনের ওপর বিশেষায়িত একটি সামাজিক সংস্থা অ্যাকটিভেটের সহ-প্রতিষ্ঠাতা। তার প্রধান কাজ আদিবাসী মাওরিদের ভূমি ব্যবস্থা এবং পূর্বপুরুষদের ওপর ভিত্তি করে, যা কিছুদিন আগে পর্যন্তও মূলধারার জলবায়ু আলোচনায় উপেক্ষিত ছিল। কেরা শেরউড মনে করেন প্রকৃতির উৎসস্থল ধ্বংস মানে পৃথিবীর মানুষকে বিপন্ন করে তোলা। মানুষকে সংরক্ষণ করতে হবে তার আদি ভূমি ও প্রকৃতি। নয়তো জলবায়ুর বিরূপ প্রভাব থেকে মানুষের টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে উঠবে।

কেরা শেরউড-ও’রেগান তার সমাজে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো তুলে ধরতে বিভিন্ন মন্ত্রী, কর্মকর্তা এবং বৃহত্তর নাগরিক সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। পাশাপাশি জলবায়ু আলোচনায় আদিবাসী জনগণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বৃহত্তর স্বীকৃতির জন্যও তিনি কাজ করেন। তার কাজ এরমধ্যে নজর কেড়েছে বিশ্ববাসীর। তাই বিবিসির সেরা ১০০ নারী ২০২৩ সালের তালিকায় নাম উঠে আসে আদিবাসী ও প্রতিবন্ধী অধিকার কর্মী কেরা শেরউডের।

কেরা শেরউড বলেন, ‘আমরা প্রাকৃতিক সম্পদের উত্তোলনবাদী মডেলটি প্রত্যাখ্যান করছি, উঠে দাঁড়াচ্ছি এবং কমিউনিটিকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিচ্ছি। এ উপায়টি কাজে আসছে। আমার মতে, অনেক লোক এখন স্বীকার করবেন যে, আদিবাসী সার্বভৌমত্বের বাস্তবায়নই জলবায়ু সংকট সমাধানের পথ।’

বিবিসি বাংলা অবলম্বনে রাফিয়া আক্তার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .