Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হওয়া ঠেকাতে জানুন ‘২০–৮০’ ফর্মুলা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হওয়া ঠেকাতে জানুন ‘২০–৮০’ ফর্মুলা

স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হওয়া ঠেকাতে জানুন ‘২০–৮০’ ফর্মুলা। ছবি: সংগৃহীত

চার্জ দেওয়ার কিছুক্ষণ পরই ব্যাটারি শেষ হয়ে যাওয়া এখন স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য পরিচিত ভোগান্তি। শতভাগ চার্জ নিয়ে বের হলেও অল্প সময়ের মধ্যেই চার্জ নেমে আসে অর্ধেকে। বিশেষজ্ঞদের মতে, এ সমস্যার বড় কারণ ব্যবহারকারীদের কিছু ভুল চার্জিং অভ্যাস। সঠিক নিয়ম মেনে ডিভাইস চার্জ করলে ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

চার্জিং সাইকেল ও ব্যাটারির স্থায়িত্ব

টেক বিশেষজ্ঞদের তথ্যমতে, স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু প্রায় ৫০০ চার্জিং সাইকেল, যা সাধারণত দেড় বছরের কাছাকাছি। শূন্য শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত একবার চার্জ হওয়াকেই একটি পূর্ণ চার্জিং সাইকেল বলা হয়। এ সাইকেল যত দ্রুত শেষ হয়, ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতাও তত কমে যায়।

কী এই ‘২০–৮০ শতাংশ’ নিয়ম

টেক বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে হলে চার্জের মাত্রা ২০ শতাংশের নিচে নামতে দেওয়া ঠিক নয়, আবার নিয়মিত ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করাও ক্ষতিকর। সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা। সাধারণত ৮০–৮৫ শতাংশ হলেই চার্জার খুলে ফেললে ব্যাটারির ওপর চাপ কম পড়ে।

অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন

চার্জিংয়ের সময় ফোন বা ল্যাপটপ বেশি গরম হলে ব্যাটারির ভেতরের রাসায়নিক উপাদান ক্ষতিগ্রস্ত হয়। তাই ভারী কাজ করার সময়, রোদে বা গরম পরিবেশে ডিভাইস চার্জ দেওয়া উচিত নয়। একই সঙ্গে ভালো মানের চার্জার ও নির্ভরযোগ্য পাওয়ার স্ট্রিপ ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

চার্জ দীর্ঘস্থায়ী রাখতে সহজ টিপস

ব্যাটারির ব্যাকআপ বাড়াতে বিশেষজ্ঞরা কয়েকটি সহজ অভ্যাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন—

  • স্ক্রিনের উজ্জ্বলতা কম রাখা
  • প্রয়োজন না হলে লোকেশন (জিপিএস), ব্লুটুথ ও ওয়াই-ফাই বন্ধ রাখা
  • অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন সীমিত করা
  • ফোনে ‘লো পাওয়ার মোড’ ব্যবহার করা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম