Logo
Logo
×

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (১২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

অর্থ উপদেষ্টা

• বেলা ১১টা :  সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

• বেলা ১১টা :  গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক বৈঠক অনুষ্ঠিত হবে।

• দুপুর ১২টা : ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে প্রকাশনা ও আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

• দুপুর ২টা : ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

• বিকাল ৪টা : কামারাঙ্গীরচরে লিফলেট বিতরণ ও গনসংযোগ করবে বিএনপি। কামরাঙ্গী চর খোলামোড়া ঘাট থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

গণঅধিকার পরিষদ

• বেলা ১১টা : প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

এ সময় নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম