খালেদা জিয়ার স্বাক্ষরিত ওকালতনামা চেয়ে রিট
যুগান্তর রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার বিকালে এ রিট দায়ের করেন।
রিটে খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে আদালতের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্স, ডিআইজি প্রিজন ও জেল সুপারিনটেনডেন্টকে।
এ প্রসঙ্গে খালেদা জিয়ার ওই আইনজীবী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাকে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অনেকবার চেষ্টা করেও ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর পাওয়া যায়নি। ওকালতনামায় সই নিয়ে খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করা হবে। গত কয়েকদিনে বেশ কয়েকটি মামলার ওকালতনামায় খালেদা জিয়ার সই নিতে গিয়ে কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেয়া যাচ্ছে না। কারা কর্তৃপক্ষ যাতে ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর গ্রহণে আইনজীবীদের অনুমতি দেয় সেই নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট আবেদন করেছি।
আগামী সপ্তাহে রিট আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থান করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত খালেদা জিয়ার ওকালতনামা না পেয়ে ২০ মার্চ কারা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত