ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
প্রার্থী ভোটে জিতেই জুমায় ইমামতি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভোটে জিতেই ১৩ ফেব্রুয়ারি শুক্রবার গ্রামের বাড়ির মসজিদে জুমার নামাজে ইমামতি করেছেন। জানা গেছে, শুক্রবার পবিত্র জুমার দিনে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলাম তার গ্রামের মসজিদে উপস্থিত হয়েছিলেন। এ সময় তিনি নিজেই জুমার খুতবা প্রদান করেন এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে নামাজ পরিচালনা করেন। নামাজ পূর্ব বক্তব্যে তিনি গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন, ‘আমাদের এই বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল। আল্লাহ তায়ালা আমাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় দান করেছেন।
তাই এই বিজয় নিয়ে অহংকার করার কিছু নেই, বরং এটি আমাদের ওপর একটি বড় আমানত।’ তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই বিজয়কে পুঁজি করে কেউ যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়। বিশেষ করে আমাদের এলাকার মানুষের বিরুদ্ধে যেন কেউ কোনো অভিযোগ করার সুযোগ না পান, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’ পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে আমৃত্যু সাধারণ মানুষের সেবক হিসেবে কবুল করেন।
