ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
টাঙ্গাইল-২ ও ৫ আসন
ধানের শীষ প্রতীকে এমপি হয়েছেন দুই ভাই পিন্টু ও টুকু
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলে পৃথক আসন থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। ফলাফলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ৮৭৯ ভোট। টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দুই ভাইয়ের নিজ নিজ এলাকায় সমর্থকদের ঢল নামে। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। দুই ভাইয়ের বাড়িতে এখন যেন মানুষের মেলা। এটা শুধু রাজনৈতিক সাফল্য নয়, তাদের পরিবারের জন্য খুব আবেগের মুহূর্ত। স্থানীয়রা বলছেন, এক পরিবারের দুজনের একসঙ্গে এমপি হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এতদিন যারা আমার জন্য কষ্ট করেছেন ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
