ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
শেরপুর-১ আসন
ধানের শীষের ভরাডুবি নেপথ্যে বিদ্রোহী প্রার্থী
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর-১ সদর আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের রাশেদুল ইসলাম। ভোটের অঙ্কে অনেক পিছিয়ে থাকলেও নিকটতম হয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকের বহুল আলোচিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। রাশেদুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট। আর ধানের শীষ প্রতীকের প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। অপরদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ভোট পেয়েছে ৬২ হাজার ৪১৫ ভোট। ভোটের অঙ্কে বিএনপির ধানের শীষ প্রতীকের এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মোট ভোট হয় ১ লাখ ৪০ হাজার ৭৫৭ ভোট। এ ক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হতো। বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং ইতিপূর্বে ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন। নির্বাচনের আগে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তখন থেকেই দলের একটি মহল এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল যে শেষ পর্যন্ত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ নির্বাচনের মাঠে থাকলে ধানের শীষের প্রার্থী হয়তো জামায়াতের পার্থক্য আছে পরাজিত হবে। ভোট শেষে সেই শংকাই সত্য হলো। নির্বাচনে জেলা বিএনপির প্রায় অর্ধেক নেতাকর্মী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মাসুদের পক্ষে কাজ করেছেন।
