Logo
Logo
×

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

হবিগঞ্জের চারটি আসন

জামানত হারিয়েছেন দুই-তৃতীয়াংশ প্রার্থী

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে দুই-তৃতীয়াংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলার ৪টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়। ফলাফল বিশ্লেষণে জানা যায়, হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হন বিএনপি দলীয় প্রার্থী ড. রেজা কিবরিয়া। জামানত বাজেয়াপ্ত হওয়া তারা হচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা। তিনি ভোট পান ৫ হাজার ২৭২টি। জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমেদ। তার প্রাপ্ত ভোট ৬৪৪টি।

হবিগঞ্জ-২ আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান। এ আসনে জামানত হারান স্বতন্ত্র প্রার্থী আফছার আহমেদ রূপক। তার প্রাপ্ত ভোট ১ হাজার ৮৪৩টি। জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী অপু। তিনি ভোট পান ৯৪১টি। জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী লুকমান আহমেদ তালুকদার। তিনি পান ৪৪৮ ভোট।

হবিগঞ্জ-৩ আসনে জয়ী হন বিএনপি দলীয় প্রার্থী জি কে গউছ। এ আসনে জামানত হারান ৪ জন প্রার্থী। তারা হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল। তিনি ভোট পান ৫ হাজার ৪৪৩টি। জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী। তিনি ভোট পান ১ হাজার ২৫৯টি। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এসএম সরওয়ার। তিনি পান ১৪ হাজার ১৩৩ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান। তিনি ভোট পান ১৩২টি।

হবিগঞ্জ-৪ আসনে বিজয়ী হন বিএনপি দলীয় প্রার্থী এসএম ফয়সল। এখানে জামানত হারান ৭ জন। তারা হচ্ছেন ১১ দল মনোনীত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি পান ২৬ হাজার ৪৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৬৫২টি। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ সাজন। তিনি পান ৬১৯ ভোট। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিন। তিনি পান ৫৩৬ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মুজিবুর রহমান। তিনি ভোট পান ৩২৯টি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী রাশেদুল ইসলাম খোকন। তিনি ভোট পান ৪৮৪টি। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা। তিনি পান ৪৮৪ ভোট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম