Logo
Logo
×

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

যে ৫ জেলায় সব আসনে বিজয়ী জামায়াত জোট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গায় সব আসনেই জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। যুগান্তর প্রতিনিধিরা জানান : সাতক্ষীরার চারটি আসনের সবগুলোতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। সাতক্ষীরা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। তিনি পেয়েছন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং ‘না’ ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। সাতক্ষীরা-২ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট ৮৬ হাজার ৬১৯টি। সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের রবিউল বাসার। তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। সাতক্ষীরা-৪ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি। চুয়াডাঙ্গার দুটি আসনেই জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা-১ আসনে মাসুদ পারভেজ রাসেল বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পোস্টাল ভোটসহ পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জান শরীফ পোস্টাল ভোটসহ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬৫৯ ভোট। ৬১ হাজার ২২৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন জামায়াতের মাসুদ পারভেজ। চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থী মো. রুহুল আমিন পোস্টাল ভোটসহ পেয়েছেন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী পোস্টালসহ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট। ৪৬ হাজার ৮১২ ভোটের ব্যবধানে বিজয়ী হন জামায়াতের মো. রুহুল আমিন। নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট। নীলফামারী-২ আসনে ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট। নীলফামারী-৩ আসনে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট। নীলফামারী-৪ আসনে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী আব্দুল মুনতাকিম। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট। মেহেরপুর -১ আসনে বিজয়ী হয়েছেন তাজউদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা জয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. নূরুল ইসলাম বুলবুল বিজয়ী হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম