Logo
Logo
×

আনন্দ নগর

বিরতির পর অভিনয়ে ব্যস্ত আইশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রায় পাঁচ মাস পর অভিনয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা আইশা খান। গত প্রায় পাঁচ মাস তিনি নতুন তেমন কোনো নাটকে অভিনয় করতে পারেননি। কারণ, এ সময় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র (মাছরাঙা টিভিতে প্রচারিত) উপস্থাপনার কাজেই তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে। শোটি শেষ হওয়ার পর আবারও অভিনয়ে ফিরেছেন আইশা। বিরতির পর অভিনয়ে ব্যস্ততা প্রসঙ্গে আইশা খান বলেন, ‘গত প্রায় পাঁচ মাস উপস্থাপনা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, নতুন নাটকে কাজ করার সুযোগ হয়নি। এখন আবারও অভিনয় শুরু করেছি। নতুন যেসব নাটকে অভিনয় করছি সেগুলো আগামী ঈদের প্রচারের লক্ষ্যেই নির্মিত হচ্ছে। প্রতিটি নাটক নিয়েই আসলে আমি আশাবাদী।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম