Logo
Logo
×

আনন্দ নগর

প্রথম মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় রেহান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্তমান প্রজন্মের অভিনেতা ফররুখ আহমেদ রেহান। কাজ করছেন নাটক ও সিনেমা, দুই মাধ্যমেই। এবার হাজির হয়েছেন মিউজিক ভিডিওতেও। কিছুদিন আগের ইউটিউবে প্রকাশ পাওয়া কোনাল ও নিলয়ের গাওয়া গান ‘ও জান’-এর ভিডিওতে মডেল হয়েছেন রেহান। মিউজিক ভিডিওতে এটাই তার প্রথম কাজ। তানিম রহমান অংশুর নির্দেশনায় নির্মিত এ গানের ভিডিওতে তার উপস্থিতি এরইমধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির শুটিং হয়েছিল নেপালে। ভিডিওতে সহশিল্পী ছিলেন সুনেরাহ। এ গান প্রসঙ্গে রেহান বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম মিউজিক ভিডিও, তাই কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরিশেষে ফলাফলটা ভালো এসেছে। কাছের মানুষরাও ভীষণ অনুপ্রেরণা দিচ্ছেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম