টুকরো খবর
মেজবাহর নতুন তিন গান প্রকাশ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন গান দিয়েই আবারও আলোচনায় তরুণ আইনজীবী, কণ্ঠশিল্পী ও অভিনেতা মেজবা শরীফ। দেশের বাইরে অবস্থান করেও একসঙ্গে তিনটি নতুন গান প্রকাশ করে সংগীতাঙ্গনে নিজের সক্রিয় উপস্থিতি জানান দিলেন তিনি। নতুন প্রকাশিত গান তিনটি হলো ‘মিয়া হাবিবি’, ‘তুমি আমার জানের জান’ এবং হিন্দি ভাষার গান ‘ও মেরি রাজা’। বাংলা দুটি গানের কথা ও সুর করেছেন মেজবা শরীফ নিজেই। হিন্দি গান ‘ও মেরি রাজা’র কথা লিখেছেন মুম্বাইয়ের সহশিল্পী নাভারাঙিনি এবং সুর করেছেন কিশোর কাকাদি। তিনটি গানই সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। নতুন গান প্রসঙ্গে মেজবা শরীফ বলেন, ‘দেশ-বিদেশের শ্রোতাদের কাছে গান পৌঁছে দিতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতে আরও নতুন গান উপহার দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখুন।’ এর আগে মেজবা শরীফের কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে।
