Logo
Logo
×
   

আনন্দ নগর

নীলাঞ্জনা নীলার ‘ভাসুর’ মোশাররফ করিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নীলাঞ্জনা নীলার ‘ভাসুর’ মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করেছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তবে বাস্তবে নয়। একটি নাটকের গল্পে এমনই দেখা যাবে। নাটকের নাম ‘ভাসুর’। পরিচালনা করেছেন মহিন খান। নাটকের গল্পে দেখা যায়, নীলাঞ্জনা নীলা ভালোবেসে মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করে। বেশ ভালোই সংসার চলছিল তাদের। কিন্তু একসময় নীলাঞ্জনা নীলাকে গর্ভাবস্থায় রেখে তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পর নীলা ও তার আগত সন্তান নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছিল নীলা। কিন্তু সন্তানের আগত দিনের কথা এবং নীলার জীবনের কথা বিবেচনা করে একসময় ভাসুর মোশাররফ করিম নীলাকে বিয়ে করেন।’ এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে বেশ কিছুদিন আগে অভিনয় করেছিলাম। গল্পটা অন্যরকম। মহিন সমাজের ভেতরকার নানা ধরনের সত্যিকার অর্থের সমস্যাই তুলে আনার চেষ্টা করে গল্পে। ভাসুর আমাদের সমাজেরই গল্প। এমন ঘটনা ঘটে। নাটকে হয়তো এমন গল্প খুব কমই উঠে আসে।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও বেশকিছু সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। তবে ভাসুর নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রম। আমাদের সমাজে এমন গল্প আছে বলেই পরিচালক তা তুলে ধরেছেন। মোশাররফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা সবসময় আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, অভিনয়ের সময় সহযোগিতা করার জন্য।’ একটা ভিন্নরকম গল্পের নাটক ‘ভাসুর’। এরইমধ্যে নাটকটি ইউটিউবের একটি চ্যানেলে প্রকাশ হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .