বিয়ের নিরাপত্তায় ১.৬ লাখ ডলার দিলেন টেইলর সুইফট
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টেইলর সুইফট
|
ফলো করুন |
|
|---|---|
নিউইয়র্কে তারকাখচিত বিয়ের অনুষ্ঠান ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যয়ের জন্য ১ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা) পরিশোধ করেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পারমিটের খরচ সুইফট ইতোমধ্যে পরিশোধ করেছেন। অনুষ্ঠানটি ঘিরে সড়ক বন্ধ রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং পুলিশি তদারকির জন্য এ ব্যয় নির্ধারণ করা হয়েছিল। মেয়রের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে পারমিট চূড়ান্ত করা হয়। তিনি আরও জানান, পরিশোধিত অর্থটি পারমিট ফি হিসাবে নেওয়া হয়েছে; এর বাইরে অতিরিক্ত কোনো ব্যয় থাকলে তা পরে নির্ধারিত হতে পারে।
