Logo
Logo
×

অটোটেক

পরামর্শ

ফুল ট্যাংক নয়, নিরাপদ বাইকই আসল

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যাতায়াতের সুবিধার কারণে বাইক এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য বাইক রক্ষণাবেক্ষণে কিছু সচেতনতা জরুরি। বিশেষ করে ফুয়েল নেওয়ার সময় অনেকেই অজান্তেই একটি বড় ঝুঁকি তৈরি করেন, ট্যাংক কানায় কানায় ভরে ফেলা।

ফুল ট্যাংক কেন এড়িয়ে চলবেন

গরমে বা দীর্ঘক্ষণ বাইক চালালে জ্বালানি স্বাভাবিকভাবেই প্রসারিত হয়। ট্যাংক পুরোপুরি ভর্তি থাকলে এই প্রসারিত জ্বালানির বের হওয়ার জায়গা থাকে না, ফলে লিক, আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।

বাষ্পের জন্য জায়গা রাখা জরুরি পেট্রোল থেকে নির্গত বাষ্পের জন্য ট্যাংকের ভেতরে খালি জায়গা প্রয়োজন। পুরো ট্যাংক ভর্তি হলে ভেতরের চাপ বেড়ে গিয়ে ট্যাংকের ক্ষতি হতে পারে।

ম্যানুফ্যাকচারারের নির্দেশনা মানুন বাইক প্রস্তুতকারীরা সাধারণত ট্যাংকের ১৫-২০ শতাংশ অংশ খালি রাখার পরামর্শ দেন। এটি নিরাপত্তা ও পারফরম্যান্স-দুটোর জন্যই গুরুত্বপূর্ণ।

মাইলেজ বাড়ে না অনেকে মনে করেন ফুল ট্যাংক করলে মাইলেজ বাড়ে-এটি ভুল ধারণা। বরং অতিরিক্ত জ্বালানি বাইকের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

মনে রাখুন, নিরাপদ ভ্রমণের জন্য ফুয়েল ক্যাপ পর্যন্ত তেল নয়, সামান্য ফাঁকা জায়গাই আপনার সেরা সুরক্ষা। আপনার শখের বাইকটিকে ঝুঁকির মুখে ফেলবেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম