Logo
Logo
×

অটোটেক

মোটর হোম

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভ্রমণে ভিন্ন মাত্রা নিয়ে এসেছে ল্যাম্বরগিনি। সুপার কারের নকশা ও আধুনিক বিলাস এক করে তৈরি করছে ডাবল-ডেকার মোটর হোম। যা শুধু একটি যান নয়, বরং চলমান বিলাসী জীবনধারার প্রতিচ্ছবি। বায়ুগতিশীল গড়ন, ধারাল লাইন ও আধুনিক এলইডি আলোর ব্যবহার একে সাধারণ মোটর হোমের চেয়ে আলাদা করে তুলেছে। দোতলা কাঠামো হলেও নকশায় নেই ভারী ভাব। ভেতরে রয়েছে প্রশস্ত লাউঞ্জ, আরামদায়ক শোবার ঘর, আধুনিক রান্নাঘর ও বিনোদনের ব্যবস্থা। ভাঁজযোগ্য আসবাব ও স্মার্ট লেআউটের কারণে জায়গার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। শক্তিশালী ইঞ্জিন, উন্নত স্টিয়ারিং ও নিরাপত্তা প্রযুক্তি বড় আকারের গাড়িটিকেও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তুলেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম