Logo
Logo
×

বাংলার মুখ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নারী গ্রামপুলিশ হত্যা

সলঙ্গায় প্রধান আসামি গ্রেফতার

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সলঙ্গায় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ আন্না রানী হত্যা মামলার প্রধান আসামি তাপস কুমার দাসকে পুলিশ রোববার গ্রেফতার করেছে। তাপস উল্লাপাড়া উপজেলার ভরমোহনী দাসপাড়া গ্রামের সূর্য কুমার দাসের ছেলে। সোমবার তাপস দাস সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আন্নাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে। ১১ অক্টোবর ভোরে আন্না রানীর লাশ পুলিশ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে উদ্ধার করে। এ হত্যার ঘটনায় নিহতের মেয়ে ধ্রুপদী দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শনিবার থানায় একটি হত্যা মামলা করেন। নিহত আন্না রানী ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ময়নুল ইসলাম জানান, কথিত নারী গ্রামপুলিশ আন্না রানী শনিবার ভোরে হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে গেলে একই গ্রামের তাপস কুমার দাস তাকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে চিৎকার দিলে তাপস তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম