Logo
Logo
×

বাংলার মুখ

আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক আছে: বিএনপি প্রার্থী জাহান্দার

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক আছে: বিএনপি প্রার্থী জাহান্দার

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেছেন, সারা দেশে ধরপাকড় শুরু হয়েছে। মাদারীপুরেও চলছে। এই দেশে আওয়ামী লীগ খারাপ, সেটা বলা যাবে না। তাদের মধ্যেও ভালো লোক আছে। গ্রামে দ্বন্দ্বের কারণে যদি ভালো লোকদের আসামি করা হয়, আর তাদের গ্রেফতার করা হয়, তাহলে দেশের মানুষ শান্তি পাবে না। আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না। এতে মানুষ ভয়ে ভোটকেন্দ্রে যাবে না। শনিবার সকালে মাদারীপুর সদরের আদিত্যপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক গোলজার আহম্মেদ মোস্তফা চিশতি, সদর উপজেলা বিএনপির সম্পাদক মতুর্জা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মাসুদ পারভেজ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. রেজাউল করিম রেজা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম