ভেদরগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর সমর্থনে আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এতে বিএনপি ও আ.লীগ নেতাদের আইডি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। এসব আওয়ামী লীগ নেতার প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছে আওয়ামী লীগের কর্মী ও একাংশ নেতারা। অন্যদিকে বিএনপি নেতাদের ক্ষোভ ও আবেগঘন পোস্ট দেখা যাচ্ছে।
সম্প্রতি মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ২ শতাধিক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি বিএনপির প্রার্থীকে সমর্থন দেন। এ সময় মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার এক বক্তব্যে বলেন, উন্নয়ন হতে হলে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অপু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ তিনি তারেক রহমান তথা জিয়া পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি এমপি হলে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সুন্দর হবে। তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন।
মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরদার বক্তব্যে বলেন, এবার নির্বাচনে নৌকা মার্কা নেই! তাই ধানের শীষ মার্কাই আমাদের ভোট দিতে হবে। কারণ মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু ভাই ভালো মানুষ। তাকে জয়যুক্ত করতে হবে। আর বাংলাদেশে’৭১-এর চেতনা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে দুটি দল, একটা আওয়ামী লীগ আর বিএনপি। তাই ’৭১-এর পক্ষের শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়, মহিষার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার সরদার তার ভেরিফাইড আইডি থেকে লেখেন, ‘হে প্রিয় দল, জীবন্ত করে দেও মজিবুর সিকদারকে। ফিরিয়ে দাও মিথ্যা মামলায় আমার পুলিশ রিমান্ড, ফিরিয়ে দাও অসংখ্য বিএনপির নেতাকর্মীর ১৭ বছরে পালিয়ে থাকা যৌবন। হে দল, আমরা এমপি কিংবা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না আমরা দেখি শহীদ জিয়ার গড়া বিএনপি ও তার আদর্শ! বিএনপির দলীয় সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শুনতে হয়? জবাব দেও।
