শরীয়তপুরে শতাধিক আ.লীগ নেতাকর্মী বিএনপিতে
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও যুবসংহতির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব ও বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির সদস্য সচিব সিয়ামসহ শতাধিক নেতাকর্মী।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে শরীয়তপুরের বুড়িরহাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় অনুষ্ঠানে অংশ নেয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আসলাম। দোয়া মাহফিল শেষে তাদের ফুলের মালা পরিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব ও বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির সদস্য সচিব সিয়াম তাদের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
