Logo
Logo
×

বাংলার মুখ

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা

ভোলায় স্বামী গ্রেফতার

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা

চট্টগ্রাম যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী জিহাদ। বুধবার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম রুনা। ঘটনার পর লালমোহন থানা পুলিশ ও ভোলা র‌্যাবের যৌথ অভিযানে ভোরে পালিয়ে যাওয়ার সময় ভোলা ইলিশা ঘাটে লঞ্চ থেকে আটক করা হয় স্বামী জিহাদকে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। হত্যার ঘটনায় রুনার বাবা হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করছেন। জানা গেছে, গণেশপুর গ্রামের বাসু মুন্সি বাড়ির হাফিজুর রহমানের মেয়ে রুনার প্রায় সাত মাস পূর্বে মামাত ভাই জিহাদের সঙ্গে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। জিহাদ পার্শ্ববর্তী ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামে রফিকের ছেলে। বিয়ের পর রুনাকে তুলে নেয়নি জিহাদ। যার কারণে সে বাবার বাড়িতেই থাকত। জিহাদ চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে চাকরি করে। তাদের দাম্পত্য কলহ চলে আসছিল বলে এলাকাবাসী জানায়। কলহের জের ধরে রুনা তার বাবার বাড়িতে চলে আসে।

বাবা গজারিয়া বাজারে পানের দোকান করার কারণে বাজারে অবস্থান করছিল। এই সুযোগে বিকালে জিহাদ তাদের বাড়িতে অবস্থান করা রুনার মাকে চট্টগ্রাম যাবে বলে ঘর থেকে বের হয়ে বিকাল ৪টার দিকে বাবার বাড়িতে অবস্থান করা রুনার কাছে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রুনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় জিহাদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম