নারীর ইজ্জতের মূল্য মাতব্বরের পকেটে
আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে, ২৪ ঘণ্টায় তালাক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে আটকা পড়ে এক রাতে বিয়ে আবার আরেক রাতেই তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই ধর্ষককে গুনতে হয়েছে নগদ ৮ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ টাকা পেয়েছে ধর্ষিতা ওই গৃহবধূ আর তিন লাখ টাকা গেছে কথিত মাতাব্বরদের পকেটে। বৃহস্পতিবার রাতে তালাকের ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং গাংগুটিয়া ইউনিয়নের মারা পড়া এলাকায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে। মুহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন এলাকায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর্ছাটুরিয়া এলাকার বাসিন্দা এক মেয়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে বুধবার রাতে জনতার হাতে আটক হয়। ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের মারা পাড়া গ্রামের বখাটে ছেলে মোহাম্মদ আবুল বাশার। সঙ্গে সঙ্গে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী ডেকে এনে ১২ লাখ টাকার কাবিন এ বিবাহ সম্পন্ন করা হয় ধর্ষণ মামলা ঠেকাতে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবীর পরামর্শে এ কাজ করা হয় বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী লোকজন।
