রৌমারীতে ঘুস লেনদেন
যুবদল নেতা ও খাদ্য নিয়ন্ত্রকের মারামারি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রৌমারীতে ঘুস লেনদেন নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও যুবদল নেতা আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টা ৪২ মিনিটে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মারামারির বিষয়ে এমন একটি ভিডিও যুগান্তর প্রতিবেদকের হাতে এসেছে। আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং আবু হাসনাত মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আব্দুর রাজ্জাক বলেন, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দিবেন বলে জানান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান জানান, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই বিএনপি নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন।
