Logo
Logo
×

বাংলার মুখ

কৃষি গুচ্ছে দেশসেরা

অর্থাভাবে বাকৃবিতে ভর্তি অনিশ্চিত ফেরদৌসের

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও অর্থাভাবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি অনিশ্চিত নাগেশ্বরীর ফেরদৌস আহমেদের। এখন স্বপ্নভঙ্গের শঙ্কায় দিন কাটছে তার। বেরুবাড়ী ইউনিয়নের নামদানীটারী গ্রামে মায়ের সঙ্গে ছোট্ট কুটিরে বসবাস ফেরদৌসের। মাধ্যমিকেই হারিয়েছেন বাবা আলী আজগারকে। এখন তিন বোনের সহযোগিতায় চলে পড়ালেখা ও সংসার। ২০২১ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন ফেরদৌস। বাড়ে প্রত্যাশা, চওড়া হয় স্বপ্ন। এরপর প্রয়োজনীয় বই কিনতে না পারায় ২০২৩ এ উচ্চ মাধ্যমিকের পরীক্ষাই দেওয়া হয়নি। পরেরবার উত্তীর্ণ হন জিপিএ-৪.৫৮ পেয়ে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৯৩.৭৫ পেয়ে প্রথম হন তিনি। ফেরদৌস জানায়, ভর্তির শেষ তারিখ ২৪ জানুয়ারি। তাকে সহযোগিতা পাঠাতে ০১৫১৬-৫৮০৫৪৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম