কিশোর গ্যাংয়ের হামলায় স্নাতক পরীক্ষার্থী নিহত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত আশ্রাফুল ইসলাম (২৪) ৫ দিন ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে (লাইফ সাপোর্টে) থাকার পর মঙ্গলবার মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় তাকে উত্তর চরবংশী ইউপির ঢালিকান্দির ফসলি খেতে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় জখম করা হয়। এ ঘটনায় শনিবার আহত আশ্রাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে রিকশাচালক শাহিন বেপারিসহ ১১ জনের নামসহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। রোববার রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করেছেন পুলিশ। আহত আশ্রাফুলের স্বজন নাদিম শনিবার রাতে (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। আশ্রাফুল ইসলাম রায়পুরের উত্তর চরবংশী ইউপির খাসেরহাটের আজিজুল হকের ছেলে এবং রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে স্নাতক পরীক্ষার্থী ছিল। একই ইউপির ঢালিকান্দির মোস্তফা বেপারি ভুট্টুর ছেলে অভিযুক্ত রিকশাচালক মাদকসেবী কিশোর গ্যাং সদস্য শাহিন। নাদিম বলেন, ‘সম্প্রতি রায়পুরের চরআবাবিল ইউপির উদমারা থেকে মাদকসেবনকারী ও কিশোর গ্যাং সদস্য শাহীন বেপারি জামিনে বাড়িতে আসে। তাকে ডিবি পুলিশ দিয়ে আটক করার পেছনে হাত থাকার অভিযোগ করে আশ্রাফুল ইসলামকে। প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাত ১০টায় রিকশাচালক শাহিনের নেতৃত্বে ৮-১০ জনের কিশোর গ্যাং সদস্যর হামলায় গুরুতর রক্তাক্ত আহত হন আশ্রাফুল। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এখনো মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে কিশোর গ্যাং। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, দুপুরে জানতে পেরেছি হামলার শিকার কলেজ ছাত্র আশ্রাফুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তার ওপর হামলার ঘটনায় শনিবার রাতে প্রধান অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করা হয়।
