Logo
Logo
×

বাংলার মুখ

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক বিএনপিকর্মী। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শেখটোলায়। তালাকপ্রাপ্ত ওই নারীর নাম তারাফুল খাতুন। স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এ অবস্থায় সন্তানদের নিয়ে তারাফুল খাতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলাফল ঘোষণার পরদিন শুক্রবার স্ত্রীকে তালাক দেন বিএনপিকর্মী সৈবুর। তারাফুল খাতুন জানান, আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। পরদিন আমার নাতির জন্য এলাকার বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাইয়েছি। এতে আমার স্বামী মনে করেছে দাঁড়িপাল্লা জিতে যাওয়ায় আমি সবাইকে খিচুড়ি খাইয়েছি। এ কারণে সে আমাকে তালাক দিয়েছে। তিনি জানান, ‘আমার স্বামী বিএনপি করেন। ভোটের আগে তিনি কোন প্রতীকে ভোট দিতে হবে সে বিষয়ে কোনো কিছু বলেননি।’ তারাফুলের স্বামী সৈবুর রহমান বলেন, আমার ভুল হয়ে গেছে। রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিয়েছি। জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমির আব্দুল আজিজ মাহমুদ বলেন, বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম