Logo
Logo
×

বাংলার মুখ

দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে স্লোগান

প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে হাতে গোনা কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি ও স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রদিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জুলাই আন্দোলনকারীরা। রোববার দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক নারীসহ মোট সাতজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদেরই একজন মুঠোফোনে সেলফি তোলার ভঙ্গিতে ভিডিও ধারণ করছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফয়সাল মোস্তাক বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা দলীয় কার্র্যালয়ে উপস্থিত হয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। তাদের অপরাধ স্বীকার করে শাস্তি ভোগ করতেই হবে। ওসি নূরুন্নবী জানান, ফেসবুকে একটি ভিডিও দেখেছি। তবে তারা ঘটনাস্থলে বেশিক্ষণ ছিল না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম