Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা-৫ আসন

চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলা হবে: নবী উল্লাহ নবী

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ বলেছেন, এই এলাকা হবে একদম পরিচ্ছন্ন। এখানে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। আমার প্রিয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ভোটে জিতলে আগামী দিনে স্থানীয়দের নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের শিকড় উপড়ে ফেলা হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলাই হবে আমাদের কাজ। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি, ছনটেক, নয়নপুর, গোবিন্দপুর ও শনির আখড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটে জিতলে সব শ্রেণির নাগরিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর যথাযথ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাসহ গ্যাস, বিদ্যুৎ, পানি, সড়ক, ড্রেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হবে। এছাড়া আমার নির্বাচনি এলাকা ঢাকা-৫ এ সরকারি জমি অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে খেলার মাঠ, পার্ক নির্মাণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম