Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা-১২ আসন

নিরবের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ

Icon

তেজগাঁও (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-১২ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরবের নেতৃত্বে চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এই আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার পক্ষে মিছিল ও পথসভাও করা হয়েছে।

এদিন পূর্ব রাজা বাজার, পশ্চিম রাজা বাজার, ইন্দিরা রোড, শেরেবাংলা নগরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় ফুটবল এর পক্ষে গণসংযোগ চালানো হয়। এ সময় সাইফুল আলম নীরব সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, কুশল বিনিময় করেন ও ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিল, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনি বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়। অনেক জায়গায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন বলেও জানান স্থানীয়রা।

প্রচারকালে এক পথসভায় বক্তৃতাকালে সাইফুল আলম নীরব বলেন, আমার জন্ম এই তেজগাঁওয়ে, আমি শহীদ জিয়ার সৈনিক, আমার রক্তের সঙ্গে শহীদ জিয়ার আদর্শ মিশে আছে। তিনি আরও বলেন, আপনারা আমাকে জয়যুক্ত করলে আমি কথা দিলাম এ তেজগাঁওয়ের মাটি থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমূলে উৎপাটন করা হবে। সবশেষে ফুটবলকে জয়যুক্ত করার ও পক্ষে রায় দেওয়ার জন্য আকুল আবেদন জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম