Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা-৭ আসন

কামরাঙ্গীরচরে হামিদুর রহমানের গণসংযোগ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী হামিদুর রহমান বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ করেছেন। দিনের শুরুতে তিনি কামরাঙ্গীচর ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে কামরাঙ্গীচরের সর্বস্তরের মানুষের উদ্দেশে বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, কামরাঙ্গীরচরের মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। পাশাপাশি এলাকায় বেড়ে ওঠা কিশোর গ্যাং নির্মূলে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা-৭ কে একটি নিরাপদ, মানবিক ও বাসযোগ্য এলাকা হিসাবে গড়ে তুলতে আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রয়োজন। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আপনারা পরিবর্তনের পক্ষে রায় দেবেন, এই প্রত্যাশা রাখি। পরবর্তীতে তিনি ডিএসসিসির ৩২নং ওয়ার্ডের নাজিমুদ্দিন রোডে কারা কনভেনশনে উপস্থিত হয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি ব্যবসায়ীদের সমস্যা ও দাবি শুনে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। সভা শেষে তিনি আরামিটোলা সরকারি হাইস্কুলের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে তিনি তরুণদের উদ্দেশে বলেন, তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম