Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা-৮ আসন

নিরাপদ এলাকা গড়ার অঙ্গীকার পাটওয়ারীর

Icon

শাহবাগ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৮ আসনে নির্বাচনি প্রচারণা এখন তুঙ্গে। বৃহস্পতিবার মতিঝিল, পল্টন ও শাহবাগসহ নির্বাচনি এলাকার অলিগলি চষে বেড়িয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি তিনি দিয়েছেন একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি। সকাল থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী তার কর্মী-সমর্থকদের নিয়ে শাহবাগ ও পল্টন এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে নিজের নির্বাচনি ইশতেহার তুলে দেন। ইশতেহারে তিনি ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ ও সেবামুখী আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুপুরের পর শান্তিনগর ও কাকরাইল এলাকায় বড় আকারের পথসভা এবং সংক্ষিপ্ত মিছিলের মাধ্যমে নিজের শক্তির জানান দেন।

পথসভায় বক্তৃতাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী গত ২৭ জানুয়ারি তার ওপর হওয়া বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভয় দেখিয়ে শাপলা কলির জোয়ার থামানো যাবে না। আমি প্রশাসনের কাছে ভোটারদের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ সময় তিনি ভোটারদের কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম