বিশ্বমঞ্চে মাধবপুরের রাবাব ফাতিমা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছেন। বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত ও জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
