|
ফলো করুন |
|
|---|---|
আজ সিংহালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল হাশেমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সিংহালীতে কুরআনখানি, এতিম ভোজ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের জন্মস্থানের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। শিক্ষাবিদ আব্দুল হাশেম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহালী গ্রামে নিজ দানকৃত জমিতে প্রাইমারি, হাই স্কুল ও কলেজ, মসজিদ ও মাদ্রাসা, পোস্ট অফিস ইত্যাদি প্রতিষ্ঠা করেন। সিংহালীতে তার দানকৃত জমিতে তারই নামে ১০ শয্যার একটি সরকারি হাসপাতাল রয়েছে।
তিনি ‘ভান্ডারিয়া দর্পণ’ নামে একটি আঞ্চলিক ইতিহাসগ্রন্থ রচনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
