|
ফলো করুন |
|
|---|---|
পাবনার চাটমোহর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক ও শিক্ষক আব্দুল হামিদ সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। আব্দুল হামিদ সরকার ১৯৯৯ সালের ১৫ জুলাই লিভার সিরোসিসে ভুগে ইন্তেকাল করেন। তিনি দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের বাবা। চাটমোহর (পাবনা) প্রতিনিধি।
