Logo
Logo
×

শিল্প বাণিজ্য

উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মো. রাফিউল ইসলাম সম্প্রতি উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। রাফিউল ইসলাম ১৯৯৯ সালে অফিসার গ্রেড-১ হিসাবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে খুলনা ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিগ্রি অর্জন করেন। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম