প্রাইম ব্যাংকের সঙ্গে আরএস গোল্ডের চুক্তি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আর.এস গোল্ড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ডের হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্ত। সংবাদ বিজ্ঞপ্তি।
