Logo
Logo
×

আইটি বিশ্ব

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও গো প্ল্যান ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন দেখানোর কার্যক্রম শুরু করেছে। তবে ব্যবহারকারীরা চিন্তা করবেন না, এ বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তর বা তথ্যগত সঠিকতার ওপর কোনো প্রভাব ফেলবে না। বিজ্ঞাপনগুলো চ্যাটবটের উত্তরের শেষে স্পষ্টভাবে ‘স্পন্সরড’ লেবেলসহ আলাদা করে প্রদর্শিত হবে, যাতে ব্যবহারকারী সহজেই তা চিহ্নিত করতে পারেন। নতুন বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহারকারীর আগের চ্যাট, বর্তমান আলোচনার বিষয়বস্তু এবং বিজ্ঞাপনের সঙ্গে পূর্ববর্তী ইন্টার‌্যাকশনকে বিবেচনা করা হবে। এর মাধ্যমে প্রত্যেক ব্যবহারকারীর কাছে প্রাসঙ্গিক ও কাস্টমাইজড বিজ্ঞাপন দেখানোর চেষ্টা করা হচ্ছে। অপেনএআই এ পরীক্ষার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বজায় রেখে বিজ্ঞাপনীকরণ কার্যকারিতা যাচাই করতে চায়। এ উদ্যোগ ব্যবহারকারীর চ্যাট অভিজ্ঞতা নষ্ট না করে, একটি নিরপেক্ষভাবে বিজ্ঞাপন প্রদর্শনের নতুন পদ্ধতি হিসাবে দেখা হচ্ছে। ভবিষ্যতে সফল হলে এ পদ্ধতি অন্যান্য দেশে সম্প্রসারণ করা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম