Logo
Logo
×

আইটি বিশ্ব

প্রযুক্তি ব্র্যান্ড ‘এক্সপার্ট’ পেল আইএসও সনদ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশীয় প্রযুক্তি খাতে গুণগতমানের নতুন মাইলফলক স্থাপন করেছে আজওয়া টেকের নিজস্ব ব্র্যান্ড এক্সপার্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 9001:2015 সনদ অর্জন করেছে, যা তাদের গুণমান ব্যবস্থাপনায় বৈশ্বিক মানদণ্ড অনুসরণের প্রতিফলন হিসাবে বিবেচিত হচ্ছে। এ সনদ পাওয়ার আগে প্রতিষ্ঠানটির অপারেশনাল কার্যক্রম, গুণমান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়। মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করা হয়, পণ্য উন্নয়ন থেকে শুরু করে উৎপাদন, ব্র্যান্ডিং এবং বাজারজাতকরণের প্রতিটি ধাপ আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাবিব মনসুর জানান এ অর্জন শুধু একটি সনদ নয়, বরং গ্রাহক আস্থা, নির্ভরযোগ্যতা এবং মানসম্মত সেবা প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এক্সপার্ট ব্র্যান্ডের আওতায় স্মার্টওয়াচ, ওয়্যারলেস হেডফোন, নেকব্যান্ড, স্পিকার, পাওয়ার ব্যাংক ও চার্জারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বাজারজাত করা হয়। আইএসও সনদ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিযোগিতার সক্ষমতা আরও জোরদার করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম