Logo
Logo
×

আইটি বিশ্ব

এআইতে বিনিয়োগ

ওরাকলে চাকরি হারাল ১০ হাজার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আগ্রাসী বিনিয়োগের প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে কর্মসংস্থানে। প্রযুক্তি জায়ান্ট ওরাকল সম্প্রতি বড় আকারের কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে সেই বাস্তবতাই সামনে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এ ছাঁটাইয়ের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মিখাইল শেফার্ড লিংকডইনে জানান, সিনিয়র ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, অপারেশনস লিডার, প্রোগ্রাম ম্যানেজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরতদের ছাঁটাই করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, এ সিদ্ধান্ত কর্মীদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নয়-বরং এটি একটি কাঠামোগত পরিবর্তনের অংশ। ওরাকল ইতোমধ্যে তাদের অভ্যন্তরীণ কার্যক্রমে এআই টুলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এর ফলে কম জনবল দিয়েই বেশি কাজ সম্পাদন সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী মাইম সিচিলিয়া জানিয়েছেন, এআইচালিত কোডিং টুল প্রকৌশলীদের ছোট দলকে দ্রুত পূর্ণাঙ্গ সমাধান তৈরি করতে সহায়তা করছে। শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, বিক্রয় ব্যবস্থাপনাতেও এআই নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেলস লিড বৃদ্ধি থেকে শুরু করে স্বয়ংক্রিয় সেবা বিক্রির পথ তৈরিতে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি নতুন ওয়েবসাইট তৈরিতেও ব্যবহার হচ্ছে এ প্রযুক্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম