Logo
Logo
×

আইটি বিশ্ব

এক ডোমেইনের দাম ১ কোটি ডলার!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিজিটাল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি ডোমেইন নাম-TheMiddle East.com। মধ্যপ্রাচ্যকে প্রতিনিধিত্বকারী এ ডোমেইনটি ১ কোটি ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন বিনিয়োগকারী কেইথ শানাহা। প্রযুক্তি ও বিনিয়োগ মহলে নতুন করে আগ্রহ তৈরি করেছে। নব্বইয়ের দশকের শেষ দিকে কেনা এ ডোমেইনকে ‘ডিজিটাল রিয়েল এস্টেট’ হিসাবে দেখছেন তিনি। তার ভাষ্য, দুবাইয়ে একটি গাড়ির লাইসেন্স প্লেট যেখানে কোটি ডলারে বিক্রি হয়, সেখানে পুরো একটি অঞ্চলের পরিচয় বহনকারী ডোমেইনের দাম ১ কোটি ডলার হওয়া অস্বাভাবিক নয়। অতীতে চায়না ডটকম ও এআই ডটকম। এর উচ্চমূল্যে বিক্রির উদাহরণও তুলে ধরা হয়েছে। ডোমেইনটির বিক্রয় দায়িত্বে থাকা জিওসেন্ট্রিক মিডিয়া-এর সিইও ফ্রেড মার্কাল্ডো বলেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় মধ্যপ্রাচ্য এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু; যা এ ডোমেইনের চাহিদা আরও বাড়াতে পারে। তবে সংশয়ও রয়েছে। ডিজিটাল সম্পদ বিশেষজ্ঞ টবি ইয়াং Younb মনে করেন, এটি একক কোনো দেশের নাম নয়; বরং বহু রাষ্ট্রের সমষ্টি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম