Logo
Logo
×

চিঠিপত্র

সাতক্ষীরায় রেললাইন চাই

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় রেললাইন এখন সময়ের দাবি। দক্ষিণাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় জেলা সাতক্ষীরা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এছাড়াও এখানকার ভোমরা স্থলবন্দর বাংলাদেশের একটি অন্যতম বহৎ স্থলবন্দর, যেটি বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, সাতক্ষীরায় এখনো রেল সংযোগ স্থাপন করা হয়নি। ভোমরা স্থলবন্দরের সব বাণিজ্যিক কার্যক্রম বাস-ট্রাকের মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এখানে অবস্থিত হলেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থা নেই। যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার মুন্সীগঞ্জ পর্যন্ত ট্রেনলাইন স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি পর্যটকরাও সুন্দরবন ভ্রমণের জন্য ভালো যাতায়াত ব্যবস্থা পাবে। সেই সঙ্গে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। কাজেই সাতক্ষীরায় দ্রুত রেললাইন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরাফাত হোসেন, শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম