|
ফলো করুন |
|
|---|---|
বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী। এ শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। আর এই যানজটের অন্যতম কারণ অবৈধ ইজিবাইক ও অটোরিকশা। শহরে ৫০ হাজারের মতো নিবন্ধনহীন ইজিবাইক ও অটোরিকশা রয়েছে। রাস্তায় এগুলোর দৌরাত্ম্যে শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ী, শ্রমিক সবার কর্মঘণ্টা নষ্ট হয়। যেখানে-সেখানে এগুলোর পার্কিংয়ের ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় চলাচলের সময়ও ইজিবাইক ও অটোরিকশা চালকরা কোনো নিয়মনীতির তেয়াক্কা করেন না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বগুড়া শহরের এ সমস্যাটির সমাধান করা হোক।
সরফরাজ শিপন, শিক্ষার্থী, সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
