Logo
Logo
×

চিঠিপত্র

জ্বালানি সংকট মোকাবিলায় করণীয়

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্তমান বিশ্বে মানুষের দৈনন্দিন জীবনে জ্বালানি তেল তথা জীবাশ্ম জ্বালানি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের দৈনন্দিন যাতায়াত, শিল্পকারখানার কার্যক্রম এবং বিদ্যুৎ উৎপাদন-প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জ্বালানি তেল সরাসরি ব্যবহৃত হয়। এছাড়া বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে, যেখানে অর্থনীতির মূল চালিকাশক্তিই কৃষিকাজ, সেখানে ফসল উৎপাদনের জন্য সেচকাজেও জ্বালানি তেল দরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বর্তমানে আমাদের আমদানিনির্ভর জাতীয় অর্থনীতিতে জটিল প্রভাব ফেলতে পারে। তাই দেশের নাগরিক হিসাবে আমাদের অর্থনৈতিক অস্তিত্বের স্বার্থে এবং পরিবেশগত দায়বদ্ধতার জন্য তেলের অপচয় রোধ করাটা বাধ্যতামূলক হয়ে পড়েছে। এক্ষেত্রে আমাদের দরকার কিছু অভ্যাসগত পরিবর্তন। এছাড়া প্রয়োজন কিছু দীর্ঘমেয়াদি প্রাকৃতিক ও টেকসই সমাধান। যেমন : সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের মতো প্রাকৃতিক ও অফুরন্ত নবায়নযোগ্য শক্তির প্রসার বাড়ানো, বিভিন্ন উদ্ভিদজাত তেল ও শস্য থেকে বায়োডিজেল এবং ইথানলের মতো বায়োফুয়েল উৎপাদনে দ্রুত রাষ্ট্রীয়ভাবে গবেষণার প্রসার বাড়ানো, একবার ব্যবহৃত তেল ফেলে না দিয়ে সেটিকে রিফাইনিং বা রিসাইকেল করে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করাটাও মঙ্গলজনক।

বিএম হিশাম লাজ, শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম