Logo
Logo
×

চিঠিপত্র

শ্যামলীর ফুটপাত হকারমুক্ত করুন

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকার ফুটপাতগুলো দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানাই। এ অভিযান যেন অব্যাহত থাকে। দখলমুক্ত ফুটপাতগুলো যেন কদিন পরই আবার হকারদের দখলে চলে না যায়। এ প্রসঙ্গে বলতে চাই, শ্যামলী রিং রোডের ফুটপাতগুলো হকারমুক্ত করা হলেও শ্যামলী প্রধান সড়কের উভয় পাশের ফুটপাতগুলো এখনো হকারদের দখলে রয়েছে, যা এ এলাকায় চলাচলকারী পথচারীদের সীমাহীন দুর্ভোগের কারণ হচ্ছে। শ্যামলী ১, ২, ৩ ও ৪ নং রোডের প্রবেশমুখের সামনে দিয়ে যে ফুটপাত চলে গেছে, তা একসময় হকারমুক্ত ছিল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর এগুলো হকারদের দখলে চলে গেছে। এ ফুটপাতের কোনো কোনো জায়গায় রীতিমতো ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট বসানো হয়েছে, যেখানে চুলা জ্বালিয়ে চা তৈরি করে বিক্রি করা হয়। ফুটপাতের ওপর টুল বসিয়ে চা ক্রেতাদের বসার ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে এ ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেকে ফুটপাত ছেড়ে রাস্তার পাশ দিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়েছে। তাই শ্যামলীর ফুটপাতগুলো অবিলম্বে হকারমুক্ত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নীলা আফরিন, শ্যামলী, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম