|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে আমাদের ব্যাংকগুলোকে দ্রুত আধুনিকায়নের পথে এগোতে হবে। এটি কেবল একটি প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত। অনেক ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং চালু করলেও সেবার মান ও নিরাপত্তা এখনো সুবিধাজনক নয়। প্রচলিত ব্যাংকগুলোর অনেক শাখায় এখনো ম্যানুয়াল প্রক্রিয়া, ধীরগতির সার্ভার ও সীমিত অনলাইন সুবিধা রয়েছে। আধুনিক কোর ব্যাংকিং সফটওয়্যার, রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউজ এবং শক্তিশালী সাইবার সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ২০২৪-২৫ সময়ে বিশ্বজুড়ে সাইবার আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ প্রেক্ষাপটে ব্যাংক খাতে তথ্য সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার বিকল্প নেই। এতে হ্যাকিং ও জালিয়াতির ঝুঁকি কমবে এবং গ্রাহকের আস্থা বাড়বে। আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনা সফটওয়্যার, ক্রেডিট স্কোরিং মডেল এবং তথ্যভিত্তিক ঋণ বিশ্লেষণ চালু করলে খেলাপি ঋণের ঝুঁকি কমানো সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণ মূল্যায়ন ব্যবস্থাও বিবেচনায় আনা যেতে পারে।
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
