Logo
Logo
×

চিঠিপত্র

বাঙালির প্রাণের উৎসব

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক পহেলা বৈশাখ। বছর ঘুরে যখন বৈশাখের প্রথম দিনটি আসে, তখন নতুন আশার আলোয় উদ্ভাসিত হয় সমগ্র বাঙালি সমাজ। এই দিনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সর্বজনীনতা। ধর্ম, বর্ণ বা শ্রেণিভেদ ভুলে সবাই একসঙ্গে এই উৎসব উদযাপন করে। এই মিলনমেলা আমাদের শেখায় সহাবস্থান ও সম্প্রীতির মূল্যবোধ।

পহেলা বৈশাখ ব্যবসায়ী সমাজের জন্যও একটি বিশেষ দিন। ‘হালখাতা’ খোলার মাধ্যমে নতুন হিসাবের সূচনা করা হয়। দোকানপাটে ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয় এবং পুরোনো দেনা-পাওনা পরিশোধ করে নতুনভাবে ব্যবসা শুরু করা হয়। তবে আধুনিকতার প্রভাবে পহেলা বৈশাখের উৎসবে কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে উৎসবটি বাণিজ্যিকীকরণের দিকে ঝুঁকছে। বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণা, অতিরিক্ত ভিড়, নিরাপত্তা সমস্যা-এসব বিষয় উৎসবের স্বাভাবিক আনন্দকে কিছুটা ব্যাহত করে। তবুও বাঙালির আবেগ ও ভালোবাসা এই উৎসবকে টিকিয়ে রেখেছে।

সুরাইয়া বিনতে হাসান, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম